Terms & Conditions

DeshiBoy-এ স্বাগতম। আমাদের ওয়েবসাইটে অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলী ও নীতিমালা মেনে নিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে অর্ডার করার আগে সম্পূর্ণ নীতিমালা পড়ুন।

1. Order Processing & Shipping Policy

আমরা আপনার অর্ডার নিশ্চিত হওয়ার পর সাধারণত ৩–৭ কার্যদিবসের মধ্যে StedFast / Pathao কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করার চেষ্টা করি।

তবে নিচের কারণে ডেলিভারির সময় পরিবর্তিত হতে পারে—

  • ডেলিভারির স্থান ও দূরত্ব
  • স্থানীয় বা সরকারি ছুটির দিন
  • কুরিয়ার সার্ভিস সংক্রান্ত বিলম্ব
  • প্রাকৃতিক বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি

উপরোক্ত কারণে ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগলে DeshiBoy দায়ী থাকবে না।

অর্ডার একবার প্রসেসিং বা শিপমেন্টে চলে গেলে—

  • অর্ডার বাতিল (Cancellation)
  • প্রোডাক্ট পরিবর্তন (Exchange)
  • অর্ডার সংশোধন (Modification)

করা সম্ভব হবে না।

2. Return & Refund Policy

পারফিউম ডিক্যান্টস (1ml / 5ml / 6ml / 10ml / 15ml / 30ml)

এই ক্যাটাগরির প্রোডাক্টে রিটার্ন, রিফান্ড অথবা রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয়।

কারণ

  • ডিক্যান্টস একবার খোলা বা ব্যবহার করা হলে পুনরায় সিল বা রিস্টক করা সম্ভব নয়।
  • স্বাস্থ্য ও হাইজিন সংক্রান্ত কারণে ব্যবহৃত ডিক্যান্ট পুনরায় নতুন পণ্য হিসেবে বিক্রি করা যায় না।

গুরুত্বপূর্ণ তথ্য

শুধুমাত্র সুগন্ধ পছন্দ না হওয়া কোনো রিটার্ন বা রিফান্ডের গ্রহণযোগ্য কারণ নয়। (সকল প্রোডাক্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য)

কারণ সুগন্ধির অভিজ্ঞতা ও পছন্দ ব্যক্তি ভেদে ভিন্ন হয়ে থাকে।

3. Delivery Receiving Guidelines (ডেলিভারির সময় করণীয়)

প্রোডাক্ট গ্রহণের সময় অনুগ্রহ করে নিচের নির্দেশনা অনুসরণ করুন—

✔️ সম্ভব হলে ডেলিভারিম্যানের উপস্থিতিতে পার্সেল খুলে পণ্য যাচাই করুন।

✔️ যদি তা সম্ভব না হয়, তাহলে আনবক্সিং করার সময় সম্পূর্ণ ভিডিও ধারণ করুন।

যদি নিচের কোনো সমস্যা দেখা যায়—

  • ভুল প্রোডাক্ট
  • ক্ষতিগ্রস্ত (Damaged) প্রোডাক্ট
  • অসম্পূর্ণ অর্ডার

তাহলে সেই আনবক্সিং ভিডিও প্রমাণ হিসেবে গ্রহণ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

4. Shipping Charges

স্ট্যান্ডার্ড ডেলিভারি চার্জ ফ্ল্যাট ৳১০০ থেকে শুরু।

তবে চূড়ান্ত শিপিং চার্জ নির্ধারণ হবে—

  • ডেলিভারি লোকেশন
  • পণ্যের ওজন
  • কুরিয়ার চার্জ

চেকআউটের সময় প্রযোজ্য চার্জ স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।

5. Failed Delivery & Customer Unavailability

যদি কুরিয়ার একাধিকবার ডেলিভারির চেষ্টা করেও গ্রাহকের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় অথবা গ্রাহক পণ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান, তাহলে অর্ডার বাতিল বলে গণ্য হতে পারে।

প্রয়োজনে ভবিষ্যৎ অর্ডারের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রযোজ্য হতে পারে।

6. Product Availability

কোনো পণ্য স্টক আউট, সরবরাহ সমস্যা অথবা অনাকাঙ্ক্ষিত কারণে অনুপলব্ধ হলে DeshiBoy পূর্ব নোটিশ ছাড়াই অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

7. Policy Changes

DeshiBoy প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই এই নীতিমালা পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।

সর্বশেষ আপডেটকৃত নীতিমালাই কার্যকর বলে বিবেচিত হবে।

Contact Us

কোনো প্রশ্ন, অভিযোগ বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

DeshiBoy

Email: contact@deshiboy.com.bd

Phone / WhatsApp: +8801303096364

Website: DeshiBoy.com.bd

Facebook: Facebook.com/RealDeshiBoy

YouTube: youtube.com/@RealDeshiBoy